গ্লাস কী?

কাচ সাধারণতঃ বালি, সোডা অ্যাস এবং চুনাপাথর থেকে তৈরি করা হয়, যা উচ্চ তাপমাত্রায় গলে একটি নতুন উপাদান হিসেবে কাচ উৎপন্ন করে। এটি একটি অজৈব কঠিন পদার্থ যা সাধারণত স্বচ্ছ এবং সেই সাথে কঠিন, ভঙ্গুর এবং প্রাকৃতিক উপাদানের জন্য দুর্ভেদ্য হয়ে থাকে।

কাচ প্রধানত ৪ ধরণের হয়ে থাকেঃ

  • Ø  অ্যানিলড গ্লাসঃ অ্যানিলড গ্লাস একটি মৌলিক পণ্য, যা ফ্লোট প্রক্রিয়ায় অ্যানিলিং পর্যায় থেকে গঠিত হয়।
  • Ø  তাপ শক্তিশালী গ্লাসঃ এটি হলো সেমি টেম্পার্ড বা আধা শক্ত গ্লাস।
  • Ø  টেম্পার্ড বা শক্ত গ্লাস
  • Ø  স্তরিত গ্লাস

কাচের প্রধান বৈশিষ্টগুলো হলোঃ

  • *     বৈচিত্রময় আকৃতি
  • *     পরিবর্তনশীল ঘনত্ব
  • *     তরল অবস্থায় নমনীয়
  • *     ভালো তাপীয় বৈশিষ্ট
  • *     পুনর্ব্যবহৃত করার ক্ষমতা

 



 কাচের ব্যবহারঃ

  • v নিত্য প্রয়োজনীয় কাচের বস্তু তৈরিতে
  • v আলংকারিক দৃশ্য তৈরি করতে
  • v মূল্যবান সুগন্ধি এবং পারফিউম রাখার পাত্র তৈরি করতে
  • v ঘর সাজানোর জন্য ডিজাইন অংকণ করতে
  • v জানালায় তাপ ও বায়ুরোধক হিসেবে
  • v সৌর প্যানেল তৈরিতে
  • v আয়না তৈরিতে
  • v স্থাপত্য শিল্পে ব্যাপকভাবে কাচের ব্যবহার হয়ে থাকে

 

গ্লাস পেইন্টিং কী?

   আমরা গ্লাস পেইন্টিং করার জন্য আমাদের দেশের বাজারে গ্লাস বা কাচের দোকানে ৩মিলি, ৪মিলি বা ৫মিলির গ্লাস ব্যবহার করতে পারি। এই গ্লাসগুলো আমরা দুইভাবে দোকান থেকে সংগ্রহ করতে পারি। যেমনঃ আমরা দোকান থেকে আমাদের দেয়া সাইজ অনুযায়ী ফ্রেমসহ তৈরি করিয়ে নিতে পারি। অথবা ফ্রেম ছাড়া শুধু গ্লাস কিনে এনে গ্লাস পেইন্টিং করতে পারি। সেটাকে পরে দোকানে নিয়ে গিয়ে বাধাই করে নিয়ে আসতে পারি।

গ্লাস পেইনিন্টং এ সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্যপার, সেটা হচ্ছে আমরা ক্যানভাস হিসেবে গ্লাসকে ব্যবহার করে থাকি। যেহেতু গ্লাসের উপরিভাগ খুবই পিচ্ছিল, তাই গ্লাস পেইন্টিং শেখার প্রাথমিক পর্যায়ে ডিজাইন করা একটু কষ্টকর হয়ে থাকে। নিয়মিত অংকণের অভ্যাস করলে এক সময় তা অনেক সহজ মনে হবে।

 

ডিজাইন আইডিয়াঃ

যে কোন ডিজাইন শেখার সাথে সাথেই ডিজাইন আইডিয়া মাথায় আসেনা। তাই প্রথম দিকে আমাদেরকে প্রচুর ডিজাইন কপি করতে হবে। আর আইডিয়া জেনারেট করার জন্য প্রতিদিন অনেক ডিজাইন দেখতে হবে। ডিজাইন ইন্সপিরেশন নেওয়ার জন্য আপনি নিয়মিত গুগুল সার্চ করতে পারেন, পিন্টারেস্ট এর ডিজাইন দেখতে পারেন। তাছাড়া আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপেও যোগ দিতে পারেন।

 

গ্লাস পেইন্টিং এর সরঞ্জামঃ

ü  গ্লাস কালার

ü  আউটলাইনার

ü  রংতুলি বা ব্রাশ

ü  গ্লাস

ü  পছন্দমত একটি ডিজাইন

 

আপনি গ্লাস পেইন্টিং শিখতে আমাদের “Designpage” ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। এখানে নিয়মিত নতুন নতুন টিউটরিয়াল আপলোড করা হয়ে থাকে। যা দেখে আপনি ঘরে বসে নিজে নিজেই গ্লাস পেইন্টিং শিখতে পারবেন। আর আমাদের এই গ্রুপে ডিজাইন ও পেইন্টিং সম্পর্কে নিয়মিত পোষ্ট থাকবে, যা দেখলে/পড়লে আপনি ডিজাইন ও পেইন্টিং নিয়ে বিভিন্ন ধরণের তথ্য জানতে পারবেন।

 আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 MMMM

আমাদের সোস্যাল মিডিয়া পেজসমূহঃ

ইন্সটাগ্রামঃ https://www.instagram.com/designpagebangla/

 ফেসবুক গ্রুপঃ  https://www.facebook.com/groups/designpage

পিন্টারেষ্টঃ https://www.pinterest.com/designpagebangla/