যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শুরু করার মনস্থির করেছেন তারা প্রথমেই চিন্তা করেন কোন টুলসটি দিয়ে কাজ শিখা শুরু করবেন বা কোন টুলটি ভালো হবে। আমাদের পরিচিত ও বহুল ব্যবহ্রত সফটওয়্যারের মধ্যে রয়েছে অ্যাডোবি তৈরীকৃত ডিজাইন সফটওয়্যার। তবে এদের ব্যবহার করার জন্য অ্যাডোবিকে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে সর্বোচ্চ ফিচারগুলো দিয়ে ডিজাইন করা যায়। তবে প্রথমিকভাবে আমরা ফ্রি ভার্সনগুলো দিয়ে শিখা শুরু করতে পারি অথবা ক্র্যাক ভার্সন ব্যবহার করতে পারি।  

এ প্রবন্ধের আলোচ্য বিষয়:

অ্যাডোবি ফটোশপ

অ্যাডোবি ইলাষ্ট্রেটর

অ্যাডোবি ইনডিজাইন

অ্যাডোবি এক্সডি

আরো অন্যান্য সফ্টওয়্যার

 বিস্তারিত আলোচনাঃ

১. অ্যাডোবি ফটোশপ

এই সফটওয়্যারটি গ্রাফিক ডিজাইন ও ফটো এডিটিং এর কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার যা বিশ্বের অধিকাংশ ডিজাইনাররা ব্যবহার করে থাকে। ফটোশপের মাধ্যমে বিজনেস কার্ড, ব্যানার, লোগো, ফ্লায়ার, পোস্টার সবকিছুই খুব সুন্দর করে ডিজাইন করা যায়। কারণ এসব কাজ করার জন্য ফটোশপের প্রতিটি স্তরে রয়েছে অসংখ্য টুলস।

ফটোশপের মাধ্যমে ফটো এডিটিং এর কাজগুলো খুব সুক্ষভাবে করা যায়। এখানে পছন্দমতো ক্যানভাস সাইজ নির্ধারণ করা যায়, কাস্টম ব্রাশ তৈরী করা যায় এমন কী থ্রি ডি ইফেক্ট নিয়েও কাজ করা যায়। তবে মার্কেটপ্লেসে কাজ করার জন্য আপনি যেকোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করার দিকে মনোযোগ দিতে পারেন। যেমনঃ ফটো এডিটিং অথবা লোগো ডিজাইন অথবা ব্যানার ডিজাইন অথবা সোসাল মিডিয়া পোস্ট ডিজাইন ইত্যাদি ।

আবার অনেকে ফটোশপ দিয়ে ইউ এক্স ডিজাইন ও ইউ আই ডিজাইনও করে থাকে। এসব যারা ডিজাইন করে থাকে তাদেরকে ইউ আই ডিজাইনার বা ইউ এক্স ডিজাইনার বলে থাকে । উন্নত বিশ্বে এসকল ডিজাইনারদের কাজের যথেষ্ঠ চাহিদা রয়েছে।

২. অ্যাডোবি ইলাষ্ট্রেটরঃ

অ্যাডোবি ইলাষ্ট্রেটর এমন একটি ডিজাইন সফটওয়্যার যা ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করে। এটা দ্বারা যে কোন আর্টওয়ার্ক তৈরী, পোষ্টার তৈরী করা যায়। অথবা যে কোন ধরনের বিজনেস কার্ড, আইকন, লোগো, ব্যানার তৈরীতে আপনি অ্যাডোবি ইলাষ্ট্রেটর ব্যবহার করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ইলাষ্ট্রেটরে পারদর্শীদের যথেষ্ঠ চাহিদা ও কদর রয়েছে।

৩. অ্যাডোবি ইনডিজাইন

এই সফটওয়্যারটি সাধারণতঃ আমাদের দেশে ও উন্নত বিশ্বের প্রকাশনা শিল্পে ব্যাপকভাবে ব্যবহ্রত হয়ে থাকে। এই সফটওয়্যারটি দিয়ে একসাথে অনেকগুলো পেজের কাজ করা যায় ও ডিজাইন করা যায়। এর সাহায্যে বিভিন্ন ধরণের ম্যাগাজিন, প্রকাশিকা, বই, পোস্টার, পোর্টফোলিও, ব্রোশিওর ইত্যাদি ডিজাইন করা যায়। অ্যাডোবির অন্যান্য সফটওয়্যারগুলো থেকে ইনডিজাইন সফটওয়্যারটি শিখতে তুলনামূলকভাবে কম সময় লাগে। আবার, এর সাহায্যে তৈরীকৃত ডিজাইনগুলো সহজেই কাস্টমাইজ করা যায় বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন, পরিবর্ধন করা যায়।

৪. অ্যাডোবি এক্সডিঃ

এই সফ্টওয়্যারটির মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের ওয়্যারফ্রেম, প্রোটোটাইপ এবং স্ক্রিণ ডিজাইন তৈরী করা হয়। মোবাইন এ্যাপস এর ইউ আই ডিজাইনের সবচেয়ে নির্ভরযোগ্য ডিজাইনিং মাধ্যম হচ্ছে অ্যাডোবি এক্সডি। এই সফ্টওয়্যারের মোবাইল অ্যাপের সাহায্যে আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েট ডিভাইসে আপনার ডিজাইন এবং প্রোটোটাইপগুলোর পূর্বরুপ দেখতে পারবেন। আপনি অ্যাডোব এক্সডি চালিত কম্পিউটারে ইউএসবি পোর্টের সাথে একাধিক ডিভাইস সংযুক্ত করতে পারবেন। আপনি আপনার ডিজাইন এবং প্রোটোটাইপগুলি পরিবর্তন করতে পারবেন এবং সমস্ত সংযুক্ত ডিভাইসে রিয়েল টাইমে পরিবর্তনের পূর্বরুপ দেখতে পারবেন।

অ্যাডোবি এক্সডির বিনামূল্যের সংস্করণটির সাহায্যে আপনি  ওয়েবপৃষ্ঠার ডিজাইন ও প্রোটোটাইপ ডিজাইন করে UI/UX তৈরী করতে পারবেন।

 

এছাড়াও আরো কিছু সফটওয়্যার রয়েছে, যেগুলো দিয়ে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারিঃ

১. স্কেচ [ Sketch ]

২. অ্যাফিনিটি ডিজাইনার [ Affinity Designer ]

৩. জিআইএমপি [ GIMP ]

৪. গ্র্যাভিট ডিজাইনার [ GRAVIT DESIGNER ]

৫. ইঙ্কস্কেপ [  INKSCAPE ]

৬. ভেক্টর [ VECTOR ]

৭. ক্রিটা [ KRITA ]

৮. ক্যানভা [ CANVA ]

৯. স্ক্রিবাস [  SCRIBUS ]

১০. অটোডেস্ক স্কেচবুক [ AUTODESK SKETCHBOOK ]

১১. কোরেল ড্র [  CorelDraw ]

১২. জারা ডিজাইনার প্রো এক্স [ Xara Designer Pro X ]

১৩. ভিসমি [  Visme ]

১৪. জেনিয়ালি [  Genially ]

১৫. কালার সিইন্চ [  Colorcinch ]

১৬. পিক্সটেলার [  PixTeller ]

 ১৭. ডিজাইন উইজার্ড [  Design Wizard ]

১৮. ইনফিনিট ডিজাইন [  Infinite Design ]

১৯. ব্লেন্ডার [ Blender ]

 

গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করার জন্য প্রধানত অ্যাডোবি সফটওয়্যারগুলোই বেশী জনপ্রিয়। অন্যান্য সফটওয়্যারগুলো আপনি আপনার দক্ষতা বৃদ্ধির জন্য শিখতে পারেন। আপনারা গুগুলে সার্চ করে উপরোক্ত সফ্টও্যারগুলো আপনার পিসিতে ইন্সটল করে কাজ করে দেখতে পারেন ও রিসার্চ করে যে সফটওয়্যারটি ভালো লাগে তা ব্যবহার করে আপনার ডিজাইন করতে পারেন।